সম্পাদনায়-আরজে সাইমুর, স্বদেশ নিউজ২৪.কম: বৃষ্টি ঝড়ে যায়, দু চোখে গোপনে, নিলানা খবর গোপনে….সেই আলোগন সৃষ্টিকারী জনপ্রিয় গানের গায়ক তৌসিফ আসছে তার নতুন গান নিয়ে। শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী তৌসিফ অণু মোস্তাফিজের সুর-সঙ্গীতে একটি গানে কণ্ঠ দিলেন। গানটি কথা হচ্ছে-‘আমি বন্ধু হয়ে বন্ধু তোমার বন্ধুত্ব চাই’। এর কথা লিখেছেন ওমর ফারুক বিশাল। আসছে রোজার ঈদে তৌসিফের গাওয়া এই গানটি একটি মিক্সড অ্যালবামে স্থান পাচ্ছে। এ প্রসঙ্গে তৌসিফ স্বদেশ নিউজ২৪.কমকে বলেন, ‘গানটি কথা অসম্ভব সুন্দর। সুর-সঙ্গীতও অসাধারণ হয়েছে। গানটি নিয়ে আমি বেশ আশাবাদি। আশা করছি গানটি শ্রোতামহলে বেশ মুগ্ধতা ছড়াবে।’ এ প্রসঙ্গে অণু মোস্তাফিজ স্বদেশ নিউজ২৪.কমকে বলেন, ‘তৌসিফ বর্তমান সময়ের বেশ জনপ্রিয় একজন শিল্পী। তার সঙ্গে এটাই আমার প্রথম কাজ। খুব যত্ন নিয়ে গানটি করেছি। আশা করছি ভালো কিছু হবে। Post navigation ভ্যাট আওতামুক্ত চায় হারবাল শিল্প সংগঠন “বিপিসি” আনন্দ বিনোদন অ্যাওয়ার্ড-এ আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী সুচন্দা