আসছে তিন বোনের গানের এ্যালবাম ”থ্রি সিসটার”

বিনোদন ডেস্ক, স্বদেশ নিউজ২৪.কম, সম্পাদনায়-আরজে সাইমুর: দেশের স্বনামধন্য  অডিও ও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান  সংগীতার ব্যানারে শীঘ্রই আসছে  তিন বোনের গানের এ্যালবাম “থ্রি সিসটার” । কন্ঠশিল্পী  সোমা ফারাহ, দিলশাদ নাহার কাকলী ও নাসিমা নাহার বিলির গানের এলবাম। থ্রি সিসটার এ্যালবামে মোট ৩টি গান আছে। একটা পাখি উড়ছে আকাশ গানে কন্ঠ দিয়েছেন কন্ঠশিল্পী নাসিমা নাহার বিলি আর গানটি লিখেছেন শাহান কাবিন্ধ  এবং সুর ও সংগীত আয়োজন করেছেন জনপ্রিয় কন্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক বাপ্পা মজুমদার। তুমি দুষ্ট দুষ্ট চোখে গানটি গেয়েছেন কন্ঠশিল্পী সোমা ফারাহ আর গানটি লিখেছেন মাসুদ করিম, সুর করেছেন জালাল আহমেদ এবং সংগীত আয়োজন করেছেন কাজী নওরিন। রানওয়ের মাটি ছুয়ে আমি গানে কন্ঠ দিয়েছেন কন্ঠশিল্পী দিলশাদ নাহার কাকলী। আর গানটির গীতিকার ও সুরকার পাইলট আলী ঈমাম। সংগীত আয়োজন করেছেন কাজী নওরিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *