ট্রাম্পের আরেক উপদেষ্টার পদত্যাগ

297980 163কয়েকদিন আগে ট্রাম্পের উপদেষ্টা ডেভিড সোরেনসনের পর এবার হোয়াইট হাউসের কমিউনিকেশন বিভাগের পরিচালক হোপ হিকস পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

নির্বাচনী প্রচারণায় ট্রাম্প শিবিরের সঙ্গে রুশ কমিটির নয় ঘণ্টার জিজ্ঞাসাবাদের একদিন পরেই পদত্যাগের ঘোষণা দেন ২৯ বছর বয়সী সাবেক মডেল ও ট্রাম্প অর্গানাইজেশনের সাবেক এই কর্মকর্তা।

সহকর্মীদের তিনি বলেছেন, হোয়াইট হাউসে কাজের পূর্ণতা পেয়েছেন তিনি। পদত্যাগের সঙ্গে জিজ্ঞাসাবাদের কোনো সম্পর্ক নেই।

মার্কিন প্রেসিডেন্টের দফতরের মুখপাত্র সারাহ স্যান্ডার্স জানিয়েছেন, হিকস কখন হোয়াইট হাউস ছেড়ে যাবেন তা এখনো স্পষ্ট নয়।

উল্লেখ্য, সাবেক স্ত্রীকে নির্যাতনের অভিযোগ তোলার পর পদত্যাগে বাধ্য হয়েছিলেন ট্রাম্পের আরেক উপদেষ্টা ডেভিড সোরেনসন। এদিকে গেল সপ্তাহের খবর, প্রেসিডেন্ট ট্রাম্প এবং শীর্ষ দুই উপদেষ্টার সঙ্গে মতবিরোধের জেরে হোয়াইট হাউস থেকে বিদায় ঘণ্টা বাজছে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ম্যাকমাস্টার ও চীফ অব স্টাফ জন কেলির।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির