পিয়ংইয়ং মে মাসে পরমাণু পরীক্ষার সাইট বন্ধ করবে: সিউল

দক্ষিণ কোরিয়া প্রেসিডেন্টের অফিস জানিয়েছে, আগামী মাসেই উত্তর কোরিয়া তার পরমাণু পরীক্ষার সাইট বন্ধ করবে। দক্ষিণ কোরিয়ার একজন মুখপাত্র জানিয়েছেন, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞদের সামনেই পুঙগিয়ে-রি সাইটটি বন্ধ করা হবে। খবর বিবিসির।শুক্রবার উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন কোরীয় উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার ব্যাপারে সম্মত হয়।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার বলেছেন, ‘পরবর্তী তিন থেকে চার মাসে’ তিনি উত্তর কোরিয়ার নেতার সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে বৈঠকে বসবেন।দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র ইয়ুন ইয়াং-চান জানিয়েছেন, কিম বলেছেন যে তিনি ‘মে মাসে পরমাণু পরীক্ষার সাইট বন্ধ করে দেবেন’।

ইয়ুন আরও বলেন, উত্তর কোরিয়ার নেতা ‘ সাইট বন্ধের স্বচ্ছতা নিশ্চিত করতে ওই প্রক্রিয়ায় দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানাবেন’।দক্ষিণ কোরিয়া প্রেসিডেন্টের অফিস জানিয়েছে, উত্তর কোরিয়া তাদের টাইম জোনও পরিবর্তন করবে।উল্লেখ্য, উভয় দেশের মধ্যে আধঘণ্টার পার্থক্য রয়েছে। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেনি উত্তর কোরিয়া।উত্তর কোরিয়ার পর্বতময় উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত পুঙগিয়ে-রি সাইটটি দেশটির প্রধান পরমাণু স্থাপনা।পুঙগিয়ে-রি সাইটের কাছেই মানটাপ পাহাড়ের নিচের একটি টানেল খুঁড়ে পরমাণু পরীক্ষা চালানো হয়।তবে গেলো বছরের সেপ্টেম্বরে বেশ কয়েকটি কম্পনের পর ওই পাহাড়টির ভেতরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা হয়।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির