মুসলিম হত্যার সমালোচনা করায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দুধর্ম ত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন রাজস্থানের শ্রমমন্ত্রী ও বিজেপি নেতা যশবন্ত সিং যাদব।সম্প্রতি গরু পাচারকারী সন্দেহে রাজস্থানের আলোয়ার জেলায় গণপিটুনিতে রাকবার খান নামে এক মুসলিম ব্যক্তি নিহত হন। ওই ঘটনার পর মমতা বলেছিলেন, বিজেপি ভারতে তালিবানি হিন্দুত্বের বাতাবরণ তৈরি করতে চাইছে।

এ মন্তব্যের সমালোচনা করে যশবন্ত বলেন, যে বিষয় মন্তব্য করছেন সেটি উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) বোঝেন না। দেশকে ভালোও বাসেন না। সব হিন্দুত্ববাদী সংগঠনকে চরমপন্থী আখ্যা দিয়েছেন নির্লজ্জের মতো। তাই তার উচিত হিন্দুধর্ম ত্যাগ করা।

এর আগে এ বিজেপি নেতা বলেছিলেন- ‘গো-মাতা’ কে জবাই বা চোরাচালান করলে হিন্দুরা চুপ করে থাকবে না। এখনও নিজের সেই অবস্থানে অনড় যশবন্ত। তবে আইন নিজেদের হাতে তুলে নিয়ে কোনো ব্যক্তিকে প্রাণে মেরে ফেলা উচিত নয় বলেও তিনি স্বীকার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed