বিএনপির সঙ্গে কোনো সংলাপের সময় নেই: কাদের

নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে কোনো সংলাপের প্রয়োজন নেই, সময়ও নেই। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী।বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, কোনো শর্ত মেনে আগামী নির্বাচন হবে না। নির্বাচন নিয়ে কারো সঙ্গে সংলাপের সুযোগ নেই, সংলাপের প্রয়োজনও নেই।

তিনি আরো বলেন, টেলিফোনে যোগাযোগ করা হলে কঠিন সম্পর্কেরও বরফ গলে।আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সিটি করপোরেশন নির্বাচন ভালো হবে। কিন্তু বিএনপি যদি না জেতে তাহলে ভালো হবে না। আমি জানি না এই সংস্কৃতি থেকে তারা কবে বেরিয়ে আসবে। জিতলে ভালো আর না জিতলে নির্বাচন ভালো নয়- এই সংস্কৃতি থেকে বিএনপিকে বেরিয়ে আসতে হবে বলেও মনে করেন ওবায়দুল কাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *