তিন বছর পর ‘রাজা এবং অন্যান্য’

প্রায় তিন বছর পর আবারও মঞ্চে আসছে প্রাচ্যনাটের সাড়া জাগানো নাটক ‘রাজা এবং অন্যান্য’। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে টানা দুই দিন মঞ্চস্থ হবে নাটকটি।

রাজধানীর সেগুনবাগিচাস্থ জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে আগামী ৯ ও ১০ আগস্ট সন্ধ্যায় এই নাটকের দুটি প্রদর্শনী হবে।

‘রাজা এবং অন্যান্য’প্রথম মঞ্চায়ন হয় ২০০৮ সালে। রবীন্দ্র নাটকের প্রচলিত ধারা ভেঙে এ নাটকটি নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম। নিরীক্ষাধর্মী এই নাটকটি বেশ প্রশংসিত হয়েছে।

নাটকটিতে নিয়মিত অভিনয় করছেন আজাদ আবুল কালাম, রাহুল আনন্দ, রিজভী, তৌহিদুল ইসলাম, শতাব্দী ওয়াদুদ, শাহেদ আলী, তপন মজুমদার, সানজিদা প্রীতি, বাকার বকুল, সাইফুল ইসলাম জার্নাল, রিপন, কলি, রফিক, স্বর্ণা, শ্বেতা, জেম প্রমুখ।

২০১৫ সালের ২৩ আগস্ট এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির সবশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছিল। প্রাচ্যনাট সূত্রে জানা গেছে, নাটকটিতে আগের অভিনয় শিল্পীদের সঙ্গে এবার নবীন বেশ কয়েকজন অভিনয়শিল্পী অভিনয় করবেন।

প্রাচ্যনাটের প্রযোজনা সম্পাদক সাইফুল জার্নাল বলেন, মঞ্চে ভালো নাটকের খরা চলছে। আমরা ‘রাজা এবং অনান্য’সহ আমাদের পুরানো সব প্রযোজনার নিয়মিত প্রদর্শনী করতে চাই। পাশাপাশি প্রাচ্যনাটের নতুন নাটকের মহড়া খুব শিগগিরই শুরু হবে।

এই নাটকের মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেনে সাইফুল ইসলাম, পোশাক পরিকল্পনা করেছেনে তৌফিকুল ইসলাম ইমন, সঙ্গীত পরিকল্পনা করছেন কার্তিক, ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার শাওন ও সাইফুল জার্নাল এবং কোরিওগ্রাফি করেছেন স্নাতা শাহরিন।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির