সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

সিলেটের শিববাড়ী এলাকায় সুরমা মেইলের বগি লাইনচ্যুত হয়ে সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

৮ আগস্ট, বুধবার বেলা দেড়টার দিকে সিলেট রেলওয়ে স্টেশনের আউটার সিগনালে প্রবেশের আগে এ দুর্ঘটনা ঘটে। অবশ্য এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এ ঘটনায় আখাউড়া থেকে ছেড়ে আসা কুশিয়ারা ট্রেন আটকা পড়েছে।

দুর্ঘটনার পর ট্রেনের যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। বগি থেকে নেমে ঢাকা-সিলেট হাইওয়েতে এসে মিনিবাস, সিএনজিচালিত অটোরিকশা ও রিকশাযোগে তারা নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।

মোগলাবাজার স্টেশন কর্মকর্তা মো. শাজাহান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সিলেট স্টেশনের আউটারে প্রবেশের পূর্বে সুরমা মেইলের চারটি বগি লাইনচ্যুত হয়ে দেবে যায়। ট্রেনটি উদ্ধারে কাজ চলছে।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির