‘ক্যাপ্টেন খান’, ‘মাতাল’, ‘জান্নাত’, ‘বেপরোয়া’, Eid, Movie, Dhallywood, Rtvonline

আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে ‘বেপরোয়া’ ছবিটি। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিতে অভিনয় করেছেন ইয়ামিন হক ববি ও রোশান। পরিচালনা করেছেন কলকাতার নির্মাতা রাজা চন্দ।

এই মুহূর্তে ছবিটির গানের শুটিং চলছে। ববি-রোশান ছাড়া আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শহীদুল আলম সাচ্চু, তারিক আনাম খান, নানা শাহ, রেবেকা, কমল পাটেকরসহ অনেকে।
এবার মুক্তি প্রতীক্ষিত ‘বেপরোয়া’র টিজার প্রকাশ হলো। গতকাল রাতে অ্যাকশন, রোমান্স সব মিলে জমজমাট একটি টিজার প্রকাশ হয়েছে ছবিটির।

প্রথমবারের মতো জাজ প্রযোজিত ছবিতে কাজ করছেন ববি। ঈদে ছবিটি মুক্তি পাওয়া নিয়ে ববি বলেন, সম্পূর্ণ বিনোদনমূলক একটি ছবি ‘বেপরোয়া’। পুরো টিমের সবাই মিলে একটি ভালো কাজ উপহার দিতে চেয়েছি। এখন গানের শুটিং চলছে। দর্শকরা ছবিটি দেখার নিরাশ হবেন না। আনন্দ নিয়েই ঘরে ফিরবেন। জাজ সব সময় দর্শকদের পছন্দের কথা ভেবে ছবি নির্মাণ করে। আশা করছি এই ছবিটিও দর্শকরা পছন্দ করবেন।

রোশান বলেন, ‘ছবিটি বিনোদনের একটা প্যাকেজ বলতে পারেন। উৎসবে পরিবার, বন্ধু-বান্ধব নিয়ে দেখার মতো একটি ছবি। কাজটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ছবিটি আমার ক্যারিয়ারের জন্য ভালো কিছু বয়ে আনবে বলে আশা করছি।

‘বেপরোয়া’ নায়করাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে উৎসর্গ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed