Breaking
Wed. Jul 22nd, 2026

ইরাক সীমান্তের কাছে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে ১০ জঙ্গিকে হত্যা করেছে দেশটির বিপ্লবী রক্ষীবাহিনী। তারা দাবি করেছে, শনিবার রাতভর জঙ্গিবিরোধী অভিযান চালনার সময় এ সাফল্য পায় তারা। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা’র বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইরনাতে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী জানায়, নিহত জঙ্গিরা অনেক অস্ত্রশস্ত্র সজ্জিত ছিল। তারা ইরানে হামলা করে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে ওশনাভিয়াহ এলাকার সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করছিল। এ সময় তাদের আটকাতে গুলিবর্ষণ করে বিপ্লবী রক্ষীবাহিনী।এতে ১০ জঙ্গি নিহত হয়। এ যুদ্ধে বিপ্লবী রক্ষীবাহিনীর কেউ আহত বা নিহতের খবর পাওয়া যায়নি।
এ অঞ্চলের সীমান্তে প্রায়ই ইরাকি কুর্দি যোদ্ধাদের সঙ্গে ইরানি বাহিনীর যুদ্ধ হয়। সীমান্তের নানা ফাঁকফোকর দিয়ে ইসলামিক স্টেটের জঙ্গিরাও ইরানে প্রবেশের চেষ্টা চালায়। তাই, দেশের অভ্যন্তরে নিরাপত্তা নিশ্চিত করতে ইরানি বাহিনী মাঝেমধ্যেই এ অঞ্চলে অভিযান পরিচালনা করে। জুলাই মাসে পর্বতে ঘেরা এ সীমান্ত এলাকায় জঙ্গিদের সঙ্গে কমপক্ষে ২টি সংঘর্ষ হয়েছে। এতে ইরানের ১০ নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন।
২০১৭ সালে ইসলামিক স্টেটের জঙ্গিরা ইরানের পার্লামেন্ট ভবন ও ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মাজারে হামলা চালায়। এ ঘটনায় ১৮ জন নিহত হয়েছিলেন। এরপর থেকে সীমান্ত এলাকায় অধিক নিরাপত্তা জোরদার করেছে ইরান।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *