Breaking
Wed. Jul 22nd, 2026

যুক্তরাষ্ট্র ও এল সালভাদরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য তারুণ্য নির্ভর দল গড়েছেন ব্রাজিল কোচ লিওনার্দো বাচ্চি তিতে। ডাক পেয়েছেন বার্সেলোনার আর্থার ও ম্যানচেস্টার ইউনাইটেডের আন্দ্রেস পেরেইরা। দলে জায়গা ধরে রেখেছেন ইউনাইটেডের আরেক খেলোয়াড় ফ্রেড। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন লুকাস পাকুয়েতা, পেদ্রো, এভারটন ও ফিলিপে। গ্রীষ্মকালীন দলবদলে বার্সেলোনায় যোগ দিয়েছেন আর্থার। স্প্যানিশ চ্যাম্পিয়নদের হয়ে তরুণ মিডফিল্ডারের শুরুটা হয়েছে দারুণ।নিয়মিত খেলোয়াড়দের মধ্যে বাদ পড়েছেন মার্সেলো, মিরান্দা, পাউলিনিয়ো, ফারনানদিনহো ও গাব্রিয়েল জেসুস। সর্বোচ্চ পর্যায়ে তরুণরা কেমন করে দেখতে অভিজ্ঞ কয়েকজনকে দলের বাইরে রাখার কথা জানান কোচ তিতে। ব্যক্তিগত কারণে দলে নেই ম্যানচেস্টার সিটির তারকা গোলরক্ষক এডারসন। তার জায়গায় ডাক পেয়েছেন হুগো। অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিতে এখন থেকে প্রতিটি দলে একজন করে অনূর্ধ্ব-২০ দলের খেলোয়াড়কে রাখবেন তিতে। তারই পরীক্ষার অংশ হিসেবে নেয়া হয়েছে হুগোকে। আগামী ৭ সেপ্টেম্বর নিউ জার্সিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে ব্রাজিল। চার দিন পর ওয়াশিংটনে এল সালভাদরের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *