ইসলাম ধর্মকে অপমান করায় দুইজন মার্কিন পর্যটককে ছুরিকাঘাত

নেদারল্যান্ডসের কৌঁসুলিরা জানিয়েছেন, ইসলাম ধর্মকে অপমান করার ঘটনায় ক্ষুদ্ধ এক কিশোর আমস্টারডামে দুইজন মার্কিন পর্যটককে ছুরিকাঘাত করেছে। ১৯ বছর বয়সী আফগান ওই কিশোরকে জাওয়েদ এস নামে চিহ্নিত করা হয়েছে। খবর স্কাই নিউজের।

কৌঁসুলিরা বলছেন, ১৯ বছর বয়সী জাওয়েদ জার্মানিতে বসবাস করেন। কিন্তু তিনি নেদারল্যান্ডসে আসেন এবং শুক্রবার ওই হামলা চালান।

তারা বলেছেন, ওই সন্দেহভাজনের এই হামলার পেছনে ‘সন্ত্রাসী উদ্দেশ্য’ ছিল।

ডাচ কৌঁসুলিরা আরও জানিয়েছেন, পুলিশের জিজ্ঞাসাবাদের সময় ওই কিশোর ইসলামবিদ্বেষী গির্ট উইল্ডার্সের নাম উল্লেখ করেছেন। তবে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে পরিকল্পিত ব্যঙ্গচিত্র প্রতিযোগিতার বিষয়ে কিছু বলেননি ওই হামলাকারী।

নিরাপত্তার উদ্বেগের কারণে ওই প্রতিযোগিতা বাতিল করেন উইল্ডার্স। এক বিবৃতিতে কৌঁসুলিরা জানিয়েছেন, হামলাকারী উইল্ডার্সের নাম নিয়েছেন কিন্তু ব্যঙ্গচিত্র প্রতিযোগিতা নিয়ে কিছু বলেনি।

ডাচ কৌঁসুলিরা বলছেন, হামলাকারী অন্য কারও হয়ে কাজ করছেন এমন কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি।

তারা অভিযোগ করে বলেন, আল্লাহ, কুরআন এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে ক্রমাগত অপমান করায় এই হামলা চালিয়েছে সন্দেহভাজন ব্যক্তি।

পুলিশ জানিয়েছে, হামলায় গুরুতর আহত ওই দুই মার্কিনির উভয়েরই বছর ৩৮ বছর। হামলার পর পুলিশ দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে সন্দেহভাজনকে গুলি করে। পরে আহত তিনজনকেই হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

এদিকে সোমবার এক প্রাইভেট শুনানিতে নেদারল্যান্ডসের একটি আদালতে হাজির করা হয় সন্দেহভাজনকে। শুনানি শেষে তাকে পুলিশি জিম্মি রাখার নির্দেশ দিয়েছেন আদালত। তবে দুই সপ্তাহ পর তাকে আবারও আদালতে হাজির করা হবে।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের