Breaking
Tue. Jul 14th, 2026

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার চা বাগানে অস্থায়ী শ্রমিকদের মজুরি কম দেয়ার কারণে চা বাগানগুলোতে কর্মবিরতি পালন করেছে চা শ্রমিকরা।
বৃহস্পতিবার সকাল নয়টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার ১৫টি চা বাগানে কর্মবিরতির অংশ হিসেবে বাগানের চা কারখানাগুলোর সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা।
জানা যায়, চা বাগানের শ্রমিকদের মজুরি ৮৫ টাকা থেকে বেড়ে একশ’ দুই টাকা করা হয়েছে। কিন্তু গতকাল বুধবার শ্রমিকরা যখন মজুরি আনতে যায় তখন অস্থায়ী শ্রমিকদের ৮৫ টাকা করে দেয়া হলে কেউ এই টাকা নেয়নি।
সোনাছড়া চা বাগান পঞ্চায়েত সভাপতি কার্তিক নায়েক স্বদেশনিউজ24 অনলাইনকে জানান, চা বাগানে যারা অস্থায়ী শ্রমিক রয়েছেন তারা স্থায়ী শ্রমিকের ন্যায় সকল কাজ সমান সমান করে থাকেন। কিন্তু অস্থায়ী শ্রমিকরা বিভিন্ন সুবিধা পান না। এই অবস্থায় তাদের মজুরিও যদি কম দেয়া হয় তাহলে তারা কিভাবে কাজ করবে।
চা শ্রমিক সংগঠন বালিশিরা ভ্যালীর সভাপতি বিজয় হাজরা স্বদেশনিউজ24 অনলাইনকে বলেন, শ্রমিকদের মজুরি কম দেয়ার কারণে শ্রমিকরা কর্মবিরতি ডেকে অবস্থান নিয়েছে। চা বাগানের স্থায়ী শ্রমিক ও অস্থায়ী শ্রমিকরা সকাল থেকে বিভিন্ন চা বাগানের কারখানার সামনে দাঁড়িয়ে তাদের দাবি জানাতে থাকে। পরে মালিকপক্ষের আশ্বাস পেয়ে শ্রমিকরা কাজে ফিরে যায়।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *