আইপিএলে নতুন দল কাশ্মীর!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগামী আসর শুরু হতে এখনও অনেক সময় বাকী। কিন্তু এর মধ্যে সরগরম হয়ে উঠল বিশ্বের সবচেয়ে বড় এই ফ্র্যাঞ্চাইই ক্রিকেটের আসর। আইপিএলে এবার দেখা যেতে পারে নতুন দলকে। খোদ কাশ্মীর থেকেই নাকি নতুন ফ্র্যাঞ্চাইজি আসছে! জঙ্গি-পুলিশ যুদ্ধ ক্ষতবিক্ষত ভূস্বর্গ ক্রিকেটের হাত ধরেই মূলস্রোতে ফেরার চেষ্টা করছে বলে ভারতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

শ্রীনগরে ‘স্বচ্ছ হি সেবা’ প্রকল্পে এসে জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক বলেছেন, ‘আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লার সঙ্গে যোগাযোগ করছি যাতে জম্মু-কাশ্মীরের কোনো দলকে আইপিএলে নেওয়া হয়। খুব শীঘ্রই কাশ্মীরে আইপিএল খেলা হবে।’

সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত ভারতের এই রাজ্য অবশ্য রনজি ট্রফিতে নিয়মিত অংশগ্রহণ করে। কয়েক বছর আগে তারকাখচিত মুম্বাই দলকে হারিয়ে সকলকে চমকেও দিয়েছিল। কাশ্মীরের বেশ কিছু তারকা বিশ্ব ক্রিকেটের পরিচিত মুখ। রাজ্যের তিন ক্রিকেটার আইপিএলে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেললেও কাশ্মীর থেকে কোনো ফ্র্যাঞ্চাইজি ছিল না আইপিএলে।

পারভেজ রসুল জাতীয় দলের হয়ে খেলে ফেলেছেন ইতিমধ্যেই। মঞ্জুর পাণ্ডবকে কিংস ইলেভেন পাঞ্জাব ২০ লক্ষ রুপিতে কিনে নিয়েছে। বিগ হিটার হিসেবে এমনিতেই সুনাম রয়েছে মঞ্জুরের। মিঠুন মানহাস ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ। একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএলে অংশ নিয়েছেন তিনি।

এখানেই অবশ্য ক্রিকেটের সঙ্গে কাশ্মীরের সম্পর্ক শেষ হয়ে যায়নি। গত আগস্টেই ১৭ বছরের কামরান ইকবাল ভারতীয় অনুর্ধ্ব-১৯ দলে জায়গা পেয়েছেন। চলতি সেপ্টেম্বরের ৯ তারিখেই শুরু হওয়া আফগানিস্তান, নেপাল এবং ভারতের অন্য এক দলের মধ্যে হওয়া এক প্রতিযোগিতায় খেলছেন কামরান। এবার আইপিএলে কাশ্মীর ফ্র্যাঞ্চাইজি আসলে তা সত্যিই বড় চমক হবে।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির