কক্সবাজারের টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি নিহত ব্যক্তি মাদক চোরাচালানকারী। নিহত ব্যক্তি দক্ষিণ লেঙ্গুরবিলের মৃত আবদুুল কাদেরের পুত্র ফরিদ আলম (৩০)। শনিবার রাত ২টার দিকে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় ঘটনাস্থল ২টি দেশীয় অস্ত্র ও ১০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রাত ২টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লেঙ্গুরবিলে দু’পক্ষের গুলাগুলির খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশী করে পরিত্যক্ত অবস্থায় ২টি অস্ত্র, ১০হাজার পিস ইয়াবাসহ ১টি মৃতদেহ পাওয়া যায়।পুলিশ লাশটি উদ্ধার করে থানায় আনার পর সনাক্ত করা হয়।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ প্রদীপ কুমার দাশ সত্যতা নিশ্চিত করে জানান, লাশ পোস্টমর্টেমের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। দীর্ঘদিন ধরে উক্ত এলাকায় শক্তিশালী বিশেষ সিন্ডিকেট গড়ে মাদক চোরাচালান ও ডাকাতি চালিয়ে আসছে বলে জনশ্রুতি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *