অভিষেক টেস্টেই ৫ উইকেট নিয়ে কীর্তি গড়েছেন নাঈম হাসান। দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে তাই দলের প্রতিনিধি হয়ে এলেন তিনি। এসে অবশ্য রেকর্ড নিয়ে আলোচনায় কোনো আগ্রহ দেখাননি বরং দলের মাঠে কোনো জড়তা নেই। একে তো অভিষেক টেস্ট, তার ওপর গতকাল প্রথম দিনের শেষ সেশনে বেশ চাপে ছিল দল। এই অবস্থায় ৯ নম্বরে নেমে দিন পার করে নাঈম হাসান প্রথমে চমকে দিলেন ব্যাট হাতে। আর আজ আসল চমকটা দেখিয়েছেন বল হাতে। অভিষেক টেস্টেই এক ইনিংসে ৫ উইকেট। ঘূর্ণি উইকেটে নাঈম হাসানের বল স্রেফ কথা বলেছে! কিন্তু মাইক্রোফোনের সামনে সেই নাঈমের-ই এত পরিস্থিতি আর পরিকল্পনার কথাই শোনালেন নাঈম
‘পুঁজি যতখানি আসবে, ততখানি নিয়েই লড়ব’
