‘টিকটক’ আইডি খুললেন মিম

সোশ্যাল মিডিয়ার অন্যতম জনপ্রিয় অ্যাপসভিত্তিক প্লাটফর্ম ‘টিকটক’-এ আইডি খুললেন অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম। নিজের ফেসবুক আইডি ও অফিশিয়াল পেজে একটি টিকটক ভিডিও শেয়ার করার মাধ্যমে বিষয়টি জানান দিলেন তিনি।মিমের প্রথম টিকটকে তার সঙ্গে দেখা গেছে জনপ্রিয় নায়িকা পূর্ণিমাকে। তাদের দুজনের মজার ভিডিওটি এরই মধ্যে ভক্তরাও বেশ প্রশংসা করছেন। অন্যদিকে পূর্ণিমাও ‘টিকটক’-এ তুমুল জনপ্রিয়। মাঝে মাঝেই তাকে মজার মজার ভিডিও নিয়ে হাজির হতে দেখা যায়।এদিকে গেলো ৩ ডিসেম্বর ‘সাপলুডু’ ছবির কাজ শেষ করেছেন মিম। তার বিপরীতে আছেন চিত্রনায়ক আরিফিন শুভ।পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। ছবিটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া।বিদ্যা সিনহা মিম বলেন,  ‘সাপলুডু’ ছবির হিরো হচ্ছে গল্প। একটা সুন্দর গল্পকে ঘিরেই এই ছবিটি নির্মিত হচ্ছে। নির্মাতা অনেক যত্ন নিয়ে এটি নির্মাণ করেছেন। আমি আরিফিন শুভ দুজনেই চেষ্টা করেছি নিজেদের সেরাটা দেয়ার। এছাড়া সালাউদ্দিন লাভলু, জাহিদ হাসান ভাইয়ের মতো গুণী অভিনেতা কাজ করেছেন। সব মিলে আশা করছি সবার ভালো লাগবে ছবিটি।সম্প্রতি ‘সাপলুডু’র সঙ্গে  যুক্ত হয়েছে অনলাইনে আন্তর্জাতিক নাটক-সিনেমা প্রদর্শনকারী প্রতিষ্ঠান ‘আইফ্লিক্স’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *