‘টিকটক’ আইডি খুললেন মিম

গুগল-ডুডলে বিশ্ব জানবে তারেক মাসুদকে

বাংলাদেশের বরেণ্য চলচ্চিত্রকার তারেক মাসুদের ৬২তম জন্মদিন আগামীকাল ৬ ডিসেম্বর। দিনটিকে স্মরণ করে তারেক মাসুদকে সম্মান জানাবে বিশ্বের অন্যতম ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগল। তারেক মাসুদকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে বানানো হবে ডুডল। আর এটি দেখা যাবে বিশ্বব্যাপী।মূলত বিভিন্ন দিবস, জনপ্রিয় কাজ কিংবা নানা দেশের মনীষীকে শ্রদ্ধা জানিয়ে ডুডল বানানো হয় গুগলের পক্ষ থেকে। গুগল ডুডল হলো, গুগল ওয়েবসাইটের হোমপেজে দেয়া গুগলের সাময়িক লোগো।এর আগে শামসুর রাহমান, হুমায়ূন আহমেদসহ বাংলাদেশের অনেক গুণী ব্যক্তিত্বকে নিয়ে ডুডল বানিয়েছে গুগল। কিন্তু সেটা শুধুমাত্র বাংলাদেশ থেকে গুগল ব্যবহারকারীদের দেখানো হয়েছে। কিন্তু তারেক মাসুদকে নিয়ে বানানো গুগল ডুডল বিশ্বব্যাপী দেখানো হবে।এর আগে সত্যজিৎ রায়, আকিরা কুরোসাওয়া, সের্গেই আইজেনস্টাইনের মতো চলচ্চিত্রকারদের ডুডলের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়েছে।  সেই তালিকায় এবার স্থান পাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রকার তারেক মাসুদ।চলচ্চিত্রকার তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ বলেন, ‘গুগলের পক্ষ থেকে তারেক মাসুদকে এভাবে সম্মান জানাবে, এটা বাংলাদেশের মানুষের জন্য ভীষণ গর্বের।’এদিকে তারেক মাসুদের জন্মদিন উপলক্ষে ‘চলচ্চিত্র কথা’ নামে একটি বই প্রকাশ করা হবে। বইটিতে থাকবে তারেক মাসুদের বক্তৃতা, সাক্ষাৎকার, চলচ্চিত্র নিয়ে তাঁর স্বপ্ন এবং সমাজে তাঁর চলচ্চিত্রের প্রভাব ইত্যাদি। যৌথভাবে বইটি প্রকাশ করছে তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট ও কথা প্রকাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *