তরুণের রক্তাক্ত শার্ট

স্বাধীনতা তুমি এই মাটিতে ভেঙেছো বোনের বিয়ে,
পেয়েছি তোমায় নয়টি মাসে লাখো জীবনকে দিয়ে।
কামানের শব্দ, নির্বাক জননী নিস্তব্ধ কালো রাত,
ঘুমন্ত নারী-পুরুষের প্রতি হায়েনাদের কী আঘাত!
তোমার প্রতীক্ষায় শুকিয়ে গেছে কুমড়ো গাছের ডাল,
যুদ্ধে যাওয়া তরুণ কৃষকের লাঙ্গলের ভাঙ্গা ফাল।
স্বাধীনতা তোমার নামটা শুনেই কাঁপে শাসকের বুক,
নির্যাতনের স্টিমরোলারে মসনদে থাকার সুখ।
গাঁয়ের বধূর পুকুর পাড়ের গোসলের ভাঙ্গা ঘাট,
স্বাধীনতা তুমি কৃষাণীর ছেলের রক্তমাখা সাদা শার্ট।
নীলাভ আকাশে চাঁদ-তারা বারুদের পোড়া গন্ধ,
স্বাধীনতা তোমায় পেতেই হবে এই শপথে মোরা অন্ধ।
মুক্ত আকাশ, উড়ন্ত পতাকা বালিকার দুরন্ত কেশ,
স্বাধীনতা তুমি দিয়েছ মোদের লাল-সবুজের বাংলাদেশ।

আরো দেখুন

কার প্রেমে মগ্ন পূজা চেরী!

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী শহরের কোলাহল ছেড়ে সমুদ্রের অপার নীলিমায় হারিয়ে গেছেন। ব্যস্ত

সংঘাত নয়, প্রতিশোধ নয়—ভালোবাসার মধ্য দিয়ে সমাজ গড়তে চাই: রাষ্ট্রপতি

ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন— সংঘাত নয়, সংঘর্ষ নয়,

ইউক্রেন যুদ্ধ থামানোর আভাস দিলেন ট্রাম্প, পাঠাচ্ছেন জামাতা ও দূত

চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ অবসানের পরিকল্পনা নিয়ে মস্কো ও কিয়েভে যাচ্ছেন মার্কিন

বিশ্বজুড়ে বিপর্যয়ের মুখে চ্যাটজিপিটি

বিশ্বজুড়ে বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়ের মুখে পড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটি।

মেসির পর অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার

লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের রেশ কাটতে না কাটতেই এবার অবসরের ঘোষণা দিলেন

ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ২৪ কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ