‘ল্যান্ড লর্ড কনফারেন্স’ এ ২০০ বাড়িওয়ালাদের সাথে নিওয়েজ ইন্টারন্যাশনালের চুক্তি স্বাক্ষরিত

স্বদেশ নিউজ২৪.কম, সম্পাদনায়-আরজে সাইমুর:গতকাল রাজধানীর গ্রেস২১ স্মার্ট হোটেল এর ‘ল্যান্ড লর্ড কনফারেন্স’ এ ২০০ বাড়িওয়ালাদের সাথে নিওয়েজ ইন্টারন্যাশনালের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নিওয়েজ ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড নিয়ে এসেছে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক মানের হোস্টেল ‘সুপার হোস্টেল বিডি’। ছাত্র/ছাত্রী ও চাকরিজীবীদের জন্য প্রতিষ্ঠানটি মাত্র ৫ হাজার ৯৯৯ টাকায় এয়ার কন্ডিশন (এসি) রুম, ৩ বেলা খাবার, জিম, ওয়াশিং মেশিন ও ড্রাইয়ার, হাই স্পিড ইন্টারনেট, এল ই ডি টিভি, কমন রুম ও রিডিং রুম ও ২৪ ঘণ্টা নিরাপত্তা ও সিসিটিভি ক্যামেরাসহ আরও ১৫টির বেশি সুবিধা দিয়ে আসছে।

সম্প্রতি নিওয়েজ ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড ঢাকার বসবাসরত ২০০ জন বাড়িওয়ালাদের নিয়ে একটি করপোরেট সেমিনার আয়োজন করে। ‘ল্যান্ড লর্ড কনফারেন্স’ নামের এই আয়োজনে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।

এ সেমিনারে প্রতিষ্ঠানটির মূল উদ্দেশ্য জানানো হয়। রাজধানীতে থাকা ব্যাচেলর/চাকরিজীবী/শিক্ষার্থীদের জন্য হোস্টেল সেবা দিতে চায়। আর তাই তারা আরও ১০০টি বিল্ডিং ভাড়া নিতে চাচ্ছে।

এতে জানানো হবে, নতুন সাক্ষরিত চুক্তিটিসহ এ নিয়ে বাড়িধারা, উত্তরা ও মিরপুরসহ মোট চারটি শাখা হলো প্রতিষ্ঠানটির। গত ২০ ডিসেম্বর মিরপুর কমার্স কলেজ এর বিপরিতে সুপার হোস্টেল এর এন ওয় ৫ নাম এ নতুন একটা শাখার উদ্বোধন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *