Breaking
Tue. Jul 14th, 2026

লোহাগড়ার তেলকাড়া গ্রামে সৌদি প্রবাসী মিজানের উদ্যোগে মাশরাফির নির্বাচনী অফিসের উদ্বোধন

নড়াইল প্রতিনিধি
নড়াইল-২ আসনের লোহাগড়ার তেলকাড়া গ্রামে রবিবার বিকালে নৌকা প্রতীকের প্রার্থী ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার নির্বাচনী অফিন উদ্বোধন করা হয়েছে। সৌদি প্রবাসী যুবলীগ নেতা এস,এম মিজানুর রহমান মিজানের সহযোগিতা ও অর্থায়নে এ অফিসসহ পার্শ্ববর্তী কয়েক গ্রামের অফিসে মাশরাফির নির্বাচনী কার্যক্রম চলবে ।
জানা গেছে, লোহাগড়ার কোটাকোল ইউনিয়নের তেলকাড়া গ্রামে রবিবার (২৩ ডিসেম্বর) বিকালে যুবলীগ নেতা সৌদি প্রবাসী এস,এম মিজানুর রহমান মিজানের আয়োজনে প্রধান অতিথি হিসাবে মাশরাফির নির্বাচনী অফিসের উদ্বোধন করেন নড়াইল জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম মুন। স্থানীয় আওয়ামীলীগ নেতা মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি মোজাম খান, আওয়ামীলীগ নেতা হেলাল উদ্দিন, মোঃ শরিফুল ইসলাম, মেম্বর আকরাম শেখ, প্রবাসীর স্ত্রী যুব মহিলা লীগের সদস্য জাফরিয়া আক্তার ঝুমা, মিশকাত খান, নিজাম শেখ প্রমুখ। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, তেলকাড়াসহ আশপাশের এলাকার ভোট কেন্দ্রে মাশরাফিকে শতভাগ ভোট দিয়ে বিজয়ী করা হবে। যুবলীগ নেতা সৌদি প্রবাসী এস,এম মিজানুর রহমান মিজানের তত্বাবধানে ও অর্থায়নে এ এলাকায় নৌকার দূর্গ গড়ে তোলা হবে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *