শিশুদের সাথে জন্মদিনের আনন্দ ভাগ করলেন চিত্রনায়িকা অমৃতা খান

শিশুদের সাথে জন্মদিনের আনন্দ ভাগ করলেন চিত্রনায়িকা অমৃতা খান। আজ ২৪ ডিসেম্বর চিত্রনায়িকা অমৃতা খানের জন্মদিন ছিল। তাই তিনি শিশুদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করেন তার আশুলিয়া শোরুমে। চিত্রনায়িকা অমৃতা স্বদেশ নিউজ২৪কে আশুলিয়ায় শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগির কথা জানান। তিনি শিশুদের কেক এবং নানা রকম খাবার, খেলনাও উপহার দিয়েছেন হালের এই চিত্রনায়িকা।
জন্মদিন প্রসঙ্গে অমৃতা খান  স্বদেশ নিউজ২৪কে আরও বলেন, ‘চব্বিশ তারিখ আসলেই মনে হয় একটি বছর আমার জীবন থেকে হারিয়ে গেলো। কিন্তু আজ শিশুদের সাথে অনেক আনন্দ করেছি যা  সুখময় স্মৃতি হয়ে থাকবে। সবার ভালোবাসার মাঝে বেঁচে থাকতে চাই। সবার ভালোবাসা, দোয়া এবং সমর্থনে আমি আজ এই অবস্থানে। আমি চাই সবাই আমাকে সাপোর্ট করে যাক, ভালোবেসে যাক।’
যশোর জেলায় জন্মগ্রহণ করা অমৃতা খান নৃত্য দিয়ে মিডিয়ায় পদার্পণ করেন। মাত্র ৩ বছর বয়সেই মঞ্চে নাচে অংশ নিয়েছিলেন অমৃতা। তবে, তিনি বিজ্ঞাপনচিত্রে কাজ করে পরিচিতি লাভ করেন। ২০০২ সাল থেকে টেলিভিশন বিজ্ঞাপনে কাজ শুরু করেন। প্রথম বিজ্ঞাপন আফজাল হোসেন নির্মিত ‘অ্যারামিট স্যান্ডেল’। এ পর্যন্ত তিনি প্রায় ডজনখানেক বিজ্ঞাপনে মডেল হয়েছেন। এগুলোর মধ্যে রয়েছে প্রাণ মি. নুডলস, চন্দন হেয়ার রিমুভার, চন্দন ক্রিম, স্পেলিং বি, পাওয়ার ভয়েস, ব্ল্যাক টাইগার, নাইমা গ্র্যান্ড প্যালেস প্রভৃতি।
অমৃতা খান অভিনীত প্রথম ছবি ‘গেইম’ মুক্তি পায় ২০১৫ সালে। প্রথম ছবি মুক্তির পর পরই বেশ আলোচনায় আসেন এ নায়িকা। এরপর একে একে ‘গুন্ডা দ্য টেরোরিষ্ট’, ‘পাগলা দিওয়ানা’ ছবি নিয়ে দর্শকদের সামনে হাজির হন তিনি। তিনি কাজ করেছেন ‘টার্গেট’ ও ‘ময়না পাখির সংসার’ নামে আরো দুটো চলচ্চিত্রে। এর মধ্যে ‘টার্গেট’ ও ‘ময়না পাখির সংসার’ ছবির শুটিং অনেক আগেই শেষ হয়েছে। বর্তমানে ছবি দুটি মুক্তির অপেক্ষায় রয়েছে বলে জানান অমৃতা খান।
লেখাপড়ার কারণে কিছু দিনের জন্য বিরতিতে গিয়েছিলেন অমৃতা। গেল ৫ আগস্ট আবার চলচ্চিত্রের শুটিংয়ে ফিরেছেন তিনি। অভিনয় করছেন ‘ও মাই লাভ’ নামের একটি চলচ্চিত্রে। আবুল কালাম আজাদ পরিচালিত ছবিটিতে অমৃতার নায়ক হিসেবে রয়েছেন কলকাতার ঋদ্ধিস। এরই মধ্যে অারেকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। রয়েল খান পরিচালিত ‘সমসাময়িক’ ছবির কাজ শুরু হবে শিগগিরই।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের