কুষ্টিয়ায় গ্যাস সিলিন্ডারের আগুনে শিক্ষার্থীসহ দগ্ধ ৫

কুষ্টিয়ায় রান্না ঘরের গ্যাস সিলিন্ডার থেকে সৃষ্ট অগ্নিকান্ডে মাদ্রাসার বাবুর্চিসহ ৪ শিক্ষার্থী দগ্ধ হয়েছেন। শুক্রবার রাত ৯টায় শহরের থানাপাডার মোমতাজুল উলুম মাদ্রাসায় এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধরা হলো, মাদ্রাসা শিক্ষার্থী তানভীর (১৩), নাঈম (১৫), মহিবুল (১৬), ইমরান (১৫) ও বাবুর্চি ফুলবাস (৫৫)। অগ্নিদগ্ধদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হেেয়ছে।

মোমতাজুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ আরিফুজ্জামান জানান, শুক্রবার রাতে মাদ্রাসার আবাসিক শিক্ষার্থীদের রান্নার জন্য বাবুর্চি ফুলবাস গ্যাসের চুলা জ্বালানোর চেষ্টা করে। গ্যাসের চুলার সমস্যার কারণে তাতে আগুন জ্বলছিল না। গ্যাস সিলিন্ডার চালু রেখেই বাবুর্চি দিয়াশলাইয়ের কাঠি দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করলে আগে থেকে চালু থাকা গ্যাস রান্না ঘরের ভিতরে ঘনীভূত থাকার ফলে দিয়াশলাইয়ের কাঠি জ্বালানোর সঙ্গে সঙ্গে পুরো রান্নাঘরে আগুন ধরে যায়। এ সময় বাবুর্চির সঙ্গে মাদ্রাসার শিক্ষার্থীরা রান্নাঘরে উপস্থিত ছিলো।এতে বাবুর্চিসহ ৪ শিক্ষার্থী আগুনে দগ্ধ হয়েছে। তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক রাকিবুল হোসেন বলেন, বার্ণ দশ শতাংশের নিচে। খুব বেশি ঝুকিপূর্ণ নয়। তবে এ ব্যাপারে সর্তক থাকতে হবে।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের