ডি ভিলিয়ার্স আসছেন আগামীকাল

এবারের বিপিএলে এখন পর্যন্ত সবচেয়ে বেশি পাঁচ ম্যাচ খেলেছে রংপুর রাইডার্স। তবে হার-জিতের সংখ্যায় জয়ে বেশ পিছিয়ে গেলবারের চ্যাম্পিয়নরা। পাঁচ ম্যাচের তিনটিতে হেরেছে। জিতেছে দুটিতে। টুর্নামেন্ট শুরুই করেছিলো রংপুর হার দিয়ে। মাঝে দুটি ম্যাচ জিতেছে। যে কারণে খুব একটা সুখকর স্মৃতি নিয়ে সিলেট পর্ব শুরু করতে পারছেন না রংপুর। ক্রিস গেইলের ফর্মহীনতাও ভাবিয়ে তুলছে গতবারের চ্যাম্পিয়নদের।এরমাঝে দলটির জন্য স্বস্তির খবর সিলেট পর্বে রংপুর রাইডার্সকে ভরসা দিতে দলের সঙ্গে যোগ দিচ্ছেন এবি ডি ভিলিয়ার্স। প্রথমবারের মতো এবারের বিপিএলে খেলবে দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়ক। রংপুরের টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, আগামীকাল সিলেট আসছেন ডি ভিলিয়ার্স। সিলেট পর্বে খেলবেন দলের দ্বিতীয় ম্যাচে, সিলেটের বিপক্ষে শনিবার।
সন্দেহ নেই ডি ভিলিয়ার্স দলে যোগ দেয়ার পর রংপুর রাইডার্সের ব্যাটিং শক্তি অনেক বাড়বে। একাদশে ডি ভিলিয়ার্স আছেন; এই তথ্যটাই যে প্রতিপক্ষকে টেনশনে ফেলে দেয়ার জন্য যথেষ্ট। এদিকে রংপুর রাইডার্স সিলেট সফরে এখন থাকছে শহরের দরগা গেটের কাছের একটা ফোর স্টার হোটেলে। তবে ডি ভিলিয়ার্স দলে যোগ দেয়ার পর পুরো দল চলে আসবে দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট হোটেলে। সিলেটের হবিগঞ্জ জেলার বাহুবলে বিলাসবহুল পাঁচতারকা এই হোটেলেই আতিথেয়তা নেবেন ওয়ানডেতে ৩১ বলে সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়া ডি ভিলিয়ার্স।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির