ভারতে রোগীর সাড়ে সাত কেজি ওজনের কিডনি অপসারণ

ভারতের চিকিৎসকরা একজন রোগীর দেহ থেকে অস্ত্রোপচারের মাধ্যমে ৭.৪ কেজি ওজনের একটি কিডনি অপসারণ করেছে।

সাধারণত মানব দেহে একটি কিডনির ওজন হয় ১২০ থেকে ১৫০ গ্রাম। ধারণা করা হচ্ছে, ভারতে এটিই সর্বোচ্চ ওজনের কিডনি।

এ রোগী এক ধরণের কিডনি রোগে ভুগছিলেন, যার মাধ্যমে সমগ্র কিডনিতে সিস্ট তৈরি হচ্ছিল।

অস্ত্রোপচারের সাথে জড়িত এক চিকিৎসক জানিয়েছেন, এ ধরণের রোগে যারা ভুক্তভোগী তাদের কিডনির আকার বড় থাকে।

দিল্লীর শ্রী গঙ্গা রাম হাসপাতালের চিকিৎসক সাচিন কাঠুরিয়া বলেছেন, রোগীর কিডনিতে সংক্রমণ এবং অভ্যন্তরীণ রক্তপাত হচ্ছিল। সেজন্যই কিডনি অপসারণ করা হয়েছে। অন্যথায় কিডনি অপসারণের প্রয়োজন হতো না বলে সেই চিকিৎসক জানিয়েছেন।

“এ রোগীর একটি খারাপ ইনফেকশন হয়েছিল যেটি অ্যান্টিবায়োটিকে কাজ করছিল না। তাছাড়া কিডনির আকার অনেক বড় হওয়ায় তার শ্বাস-প্রশ্বাসে সমস্যা হচ্ছিল। সেজন্য এটি অপসারণ না করে আমাদের উপায় ছিল না,” বলছিলেন চিকিৎসক সাচিন কাঠুরিয়া।

তিনি বলেন, অপারেশনের সময় চিকিৎসকরা ধারণা করেছিলেন যে কিডনির আকার বড় হবে। কিন্তু এতো বড় কিডনি তাদের বিস্মিত করেছে।

“তার আরেকটি কিডনি আরো বড়,” চিকিৎসক সাচিন কাঠুরিয়া বলেন বিবিসিকে।

তিনি বলেন, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী সর্বোচ্চ ওজনের কিড
নি ৪.৫ কেজি। যদিও ইউরোলজির বিভিন্ন জার্নালে এর চেয়ে বড় আকারের কিডনির রেকর্ড আছে। আমেরিকায় ৯ কেজি এবং নেদারল্যান্ডসে ৮.৭ কেজি ওজনের কিডনি পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *