বুধবার আসছেন জুলিও সিজার, দেখবেন বাংলাদেশের খেলা

বুধবার বিকেলে ঢাকা আসছেন ব্রাজিলের সাবেক গোলরক্ষক জুলিও সিজার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চলমান বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে ফিফার শুভেচ্ছা দূত হিসেবে এই সফর করছেন তিনি।
ব্রাজিলের জার্সিতে ২০০৯ ও ২০১৩ সালে ব্রাজিলের কনফেডারেশন কাপের শিরোপা জিতেছেন কিংবদন্তি এই গোলরক্ষক। ২০০৪ সালে কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। জাতীয় দলের হয়ে ৮৭ ম্যাচ খেলা এই তারকা ২০০৬, ২০১০ ও ২০১৪ বিশ্বকাপের গোল পোস্ট সামলেছেন।
এদিন বিকেল ৫টার দিকে এমিরেটস এয়ারওয়েজের একটি বিমানে পর্তুগালের রাজধানী লিসবন থেকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে জুলিওর। সঙ্গে থাকবেন ফিফা লিজেন্ড কমিটির এক কর্মকর্তা।
রাজধানীর একটি হোটেলে অবস্থান করবেন ইন্টার মিলানের হয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগ জেতা এই গোলরক্ষক। বৃহস্পতিবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ দিয়ে দিন শুরু করবেন। সেখান থেকে বাড্ডার বেরাইদে বাফুফের একাডেমিতে গোলরক্ষকদের সঙ্গে বিশেষ সময় কাটাবেন।
দুপুরের দিকে মতিঝিলে বাফুফে ভবনের আর্টিফিশিয়াল টার্ফে নারী ফুটবলারদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করবেন ৪০ বছর বয়সী জুলিও। এরপর বাফুফে ও ফুটবল সংগঠকদের সঙ্গে ফটোসেশনে অংশ নেয়ার কথা রয়েছে।
বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উপস্থিত হবেন। সেখানে বঙ্গবন্ধু গোল্ডকাপের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ বনাম বুরুন্দির ম্যাচ উপভোগ করবেন। এরপর রাতে বিদায় জানাবেন বাংলাদেশকে।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির