করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চিত্রনায়ক মারুফ ও তার স্ত্রী

চিত্রনায়ক কাজী মারুফ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এ খবর নিশ্চিত করে প্রযোজক-পরিচালক ও সাংস্কৃতিক লীগের সাধারণ সম্পাদক বিপ্লব শরীফ বলেন, ‘যুক্তরাষ্ট্রের চিকিৎসকের কথা অনুযায়ী কাজী মারুফ ও তার সহধর্মিণী করোনাভাইরাসে কিছুটা আক্রান্ত, ওরা দুজনেই হোম কোয়ারেন্টাইনে আছেন। সকলের কাছে বিনীত অনুরোধ, মারুফ ও তার স্ত্রী এবং ওদের দুইটা মাসুম বাচ্চার জন্য দোয়া করবেন। ওরা যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে।’

মারুফ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। সেখানেই তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

অ্যাকশন ঘরানার চলচ্চিত্রের অভিনেতা কাজী মারুফ ‘ইতিহাস’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। কাজী হায়াৎ পরিচালিত এই চলচ্চিত্র মুক্তি পায় ২০০২ সালে। প্রথম সিনেমায় অভিনয় করেই তার হাতে উঠে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর ‘অন্ধকার’, ‘রাস্তার ছেলে’, ‘বস্তির ছেলে কোটিপতি’, ‘দারোয়ানের ছেলে’, ‘দেহরক্ষী’, ‘ইভটিজিং’, ‘সর্বনাশা ইয়াবা’সহ বেশকিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন তিনি।
আর্টিস্ট জার্নালিষ্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ (এজেএফবি) ও বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি বাবিসাস পরিবারের পক্ষথেকে চিত্রনায়ক মারুফ এর জন্য দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির