করোনায় মারা গেছেন ‘কাইশ্যা’ জাপানের কৌতুক অভিনেতা কেন শিমুরা

করোনায় মারা গেছেন ‘কাইশ্যা’ জাপানের কৌতুক অভিনেতা কেন শিমুরা

করোনায় আক্রান্ত হয়ে জাপানের বিখ্যাত কৌতুক অভিনেতা কেন শিমুরা। যিনি বাংলাদেশে ‘কাইশ্যা’ নামে পরিচিত। দেশের একটি ইউটিউব চ্যানেলের বদলতে তাকে এই নামে চেনে সবাই। দ্য স্টার কেন শিমুরা’র মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।

৭০ বছর বয়সী এই অভিনেতা মার্চের ১৭ তারিখ অসুস্থ হয়ে পরেন। ২০ তারিখে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং ২৩ শে মার্চ করোনভাইরাস পজিটিভ রিপোর্ট আসে। “জাপানের রবিন উইলিয়ামস” খ্যাত এই অভিনেতা দেশটিতে জনপ্রিয় একজন কৌতুক অভিনেতা ছিলেন।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হন এই কমেডিয়ান। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হলে রোববার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। টোকিওর একটি হাসপাতালে মারা যান তিনি।

বিশ্বব্যাপী করোনভাইরাসে এখন পর্যন্ত সাত লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩৪ হাজারের বেশি মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *