Breaking
Wed. Jul 22nd, 2026

চলতি সময়ের জনপ্রিয় নায়ক সাইমন সাদিক। ক্যারিয়ারে ‘জ্বী হুজুর’, ‘পোড়া মন’ ও ‘জান্নাত’সহ বেশ কয়েকটি ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তবে করোনা ভাইরাসের লকডাউনে সবার মতো তিনিও দীর্ঘদিন ঘরবন্দি হয়ে আছেন। এই সময়টায় কি করছেন জানতে চাইলে সাইমন বলেন, এই সময়ে ঘরে থাকাই হলো সবার জন্য নিরাপদ। আমিও বাসায় থাকছি। পরিবারের সদস্যদের সঙ্গে সময় পার করছি। এছাড়া নিজের পছন্দের কিছু ফিল্ম দেখছি।

করোনার এই সময় থেকে মানুষের শেখার অনেক কিছু আছে বলে মন্তব্য করেন এই অভিনেতা। তিনি বলেন, করোনার এই সময়ে মানুষ মৃত্যুকে অনেক বেশি স্মরণ করছে। যাদের মনে মুত্যুচিন্তা থাকে তারা কখনো অন্যায় করতে পারে না। এছাড়া অর্থবিত্ত মানুষের সব কিছু না এটাও মানুষ আবার প্রকৃতি থেকে শিক্ষা নিল বলে আমি মনে করি। লকডাউনে সায়মনের পাঁচটি ছবির শুটিং বন্ধ আছে বলে জানান। তিনি বলেন, লকডাউনের শুরুর দিকে সব কিছুর মতো আমাদের চলচ্চিত্রের শুটিংও বন্ধ ঘোষণা করা হয়। আমার পাঁচটি ছবির শুটিং বন্ধ আছে। আজ লকডাউন শেষ হচ্ছে। এদিকে এখনো ঈদের আমেজ চলছে। এ আমেজ শেষ হলে হয়তো আমাদের চলচ্চিত্রের শুটিংও শুরু হবে। তবে করোনা ভাইরাসের সংক্রমণ আমাদের প্রতিদিন বাড়ছে। আমাদের এখন সচেতন থাকা খুব জরুরী। সবশেষে এই অভিনেতার সঙ্গে কথা হয় ঈদ নিয়ে। কিশোরগঞ্জে নিজের বাড়িতে ঈদ করেছেন বলে জানান তিনি। পরিবারের সদস্যদের সঙ্গে সুস্থ’ থেকে ঈদ করতে পেরেছেন এ জন্য সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জানান। একই সঙ্গে সকলের সুস্থতা কামনা করেন সাইমন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *