গুলঞ্চ আর অশ্বগন্ধায় সারবে করোনা: রামদেব

গুলঞ্চ আর অশ্বগন্ধায় সারবে করোনা: রামদেব

করোনাভাইরাস সংক্রমণ রুখতে পারে অশ্বগন্ধা আর গুলঞ্চ। এমনটাই দাবি করেছেন ভারতীয় ধর্মগুরু রামদেব। তার দাবি, এই দুই ওষধই শতভাগ সফলভাবে করোনা প্রতিরোধ করতে পারে। খবর আনন্দবাজারের।

করোনার ওষুধ খুঁজে হয়রান পুরো বিশ্ব। মানব শরীরে শুরু হয়েছে বিভিন্ন ওষুধের পরীক্ষা। গবেষকরা রাতদিন কাজ করছেন এই রোগের ওষুধ খুঁজতে। বিভিন্ন মহল নানা ওষুধের কথা বলে দাবি করছে, তাতেই করোনার জবাব রয়েছে যদিও এখনও কোনোটাই কার্যকার প্রমাণিত হয়নি।
তবে পতঞ্জলির প্রতিষ্ঠাতা রামদেব বলেছেন, প্রচণ্ড সংক্রামক এই রোগ সেরে যেতে পারে গুলঞ্চ আর অশ্বগন্ধায়। তার ভাষায়, শরীরে জীবাণু যখন প্রবেশ করে, তা পুরো সিস্টেমের কাজকর্ম নষ্ট করে দেয় ও দিন দিন বেশি করে কোষ সংক্রমিত হয় তাতে।
রামদেব বলেন, সংক্রমণের এই চেইন ভাঙতে গুলঞ্চ শতভাগ সফল হবে। এমনকি করোনা রোগীদের ওপর নাকি গুলঞ্চ ও অশ্বগন্ধা প্রয়োগও করা হয়েছে। আর যারা এই ওষুধ খেয়েছেন, তারা প্রত্যেকেই সুস্থ হয়ে উঠেছেন। মৃত্যুর হার শূন্য শতাংশ।
এর আগে গত এপ্রিল মাসে রামদেব দাবি করেছিলেন যে, নাক দিয়ে সরিষার তেল দিলেই নাকি মরে যাবে করোনা। তার ভাষায়, নাকে সরিষার তেল দিলেই করোনাভাইরাস সোজা চলে যাবে পাকস্থলীতে। এরপর পাকস্থলীতে থাকা অ্যাসিডের প্রভাবেই ভাইরাস পুরোপুরি নষ্ট হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *