ক্যাটরিনার বিয়েতে যাবেন সালমান?

বলিউডের অভিনেত্রী ক্যাটরিনা কাইফ সুপারস্টার সালমান খান সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। তবে সে সম্পর্ক স্থায়ী হয়নি।

প্রেম না থাকলেও বন্ধুত্বপূর্ণ সম্পর্কে তিক্ততা আসেনি।
বর্তমানে ক্যাটরিনা অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। আগামী ডিসেম্বরেই নাকি সাত-পাকে বাঁধা পড়বেন তারা। এ তারকা যুগলের বিয়ের আসর বসবে রাজস্থানের জয়পুরে।

ক্যাটরিনা-ভিকির বিয়েতে বলিউডের অনেক তারকাই উপস্থিত থাকবেন। বিয়েতে সালমান খানের উপস্থিতি নিয়ে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। এই বিয়েতে নাকি দাওয়াত পাননি ক্যাটরিনার সাবেক দুই প্রেমিক সালমান খান ও রণবীর কাপুর।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ভিকি-ক্যাটরিনার বিয়ের অতিথির তালিকায় রয়েছেন প্রযোজক-নির্মাতা করণ জোহর, আলি আব্বাস জাফর, কবীর খান, মিনি মাথুর, রোহিত শেঠি, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদবানি এবং বরুণ ধাওয়ানের মতো তারকারা।

বলিউডে গুঞ্জন, ডিসেম্বরের ৭ থেকে ১২ তারিখ পর্যন্ত ধুমধাম করে ভিকি-ক্যাটরিনার বিয়ের অনুষ্ঠান চলবে। অনুষ্ঠান হবে জয়পুরের বারওয়ারার সিক্স সেন্স ফোর্টে। যে দুর্গকে অভয়ারণ্য ও হোটেলে রূপান্তরিত করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি ভিকি বা ক্যাটরিনা।

এদিকে সালমান খান ও ক্যাটরিনা জুটি বেঁধে টাইগার সিরিজের তৃতীয় কিস্তিতে অভিনয় করছেন। কয়েকদিন আগেই রাশিয়া ও তুরস্কে সিনেমাটির শুটিং করেছেন তারা। যশরাজ ফিল্মসের ব্যানারে সিনেমাটি নির্মাণ করছেন মণীশ শর্মা।

আরো দেখুন

কার প্রেমে মগ্ন পূজা চেরী!

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী শহরের কোলাহল ছেড়ে সমুদ্রের অপার নীলিমায় হারিয়ে গেছেন। ব্যস্ত

সংঘাত নয়, প্রতিশোধ নয়—ভালোবাসার মধ্য দিয়ে সমাজ গড়তে চাই: রাষ্ট্রপতি

ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন— সংঘাত নয়, সংঘর্ষ নয়,

ইউক্রেন যুদ্ধ থামানোর আভাস দিলেন ট্রাম্প, পাঠাচ্ছেন জামাতা ও দূত

চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ অবসানের পরিকল্পনা নিয়ে মস্কো ও কিয়েভে যাচ্ছেন মার্কিন

বিশ্বজুড়ে বিপর্যয়ের মুখে চ্যাটজিপিটি

বিশ্বজুড়ে বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়ের মুখে পড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটি।

মেসির পর অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার

লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের রেশ কাটতে না কাটতেই এবার অবসরের ঘোষণা দিলেন

ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ২৪ কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ