কুমিল্লা: কুমিল্লা নগরীতে মো. হৃদয় (১৮) নামে এক যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (১৭ নভেম্বর) সকালে নগরীর টিক্কারচর কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। হৃদয় নগরীর সংরাইশ এলাকার গোজুদ্দার বাড়ির নূর মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, একই নগরীর সুজানগর এলাকার সিরাজ মিয়ার ছেলে রাজিব মিয়ার (১৮) সঙ্গে কয়েকদিন আগে হৃদয়ের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে বুধবার সকালে হৃদয় কাজের উদ্দেশে ঘর থেকে বের হলে রাজিব তার পিছু নেন। পরে টিক্কারচর কবরস্থান এলাকায় হৃদয়কে পেটে রাজিব ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনওয়ারুল আজিম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে। Post navigation খেজুরগাছ প্রস্তুতে ব্যস্ত গাছিরা কুলাউড়ায় ব্রিজের নিচে যুবকের মরদেহ