দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, শিশু নিহত

ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় ৫ মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। এদের মধ্যে আট জনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার দুপুর ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়কের ত্রিশালের কাজীর শিমলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, বালু বোঝাই ট্রাকটি চাকা বিকল হয়ে দুদিন ধরে পড়ে আছে সড়কে। দাঁড়ানো ট্রাকে হঠাৎ বাসটি সজোরে ধাক্কা দিলে দুমড়েমুচড়ে যায়।

নিহত সিন্নাতুনের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার সুতিয়াখালী গ্রামে।

ত্রিশাল থানার তদন্ত (ওসি) আবু বকর সিদ্দিক জানান, দুপুর ১২টার দিকে মহাসড়কের কাজীর শিমলা এলাকায় শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী মক্কা-মদিনা পরিবহণ যাত্রীবাহী একটি বাস দাঁড়িয়ে থাকা বালুবোঝাই বিকল ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। আহতদের মধ্যে ১ শিশু মারা যায়।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার কারণে প্রায় আধ ঘণ্টা মহসড়কে যান চলাচল বন্ধ ছিল। তবে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের