পহেলা বৈশাখ উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে সকল প্রকার পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। শনিবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেছে হিলি স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্টের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত। তিনি জানান, বাংলা নববর্ষ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল থেকে ভারত থেকে সকল প্রকার পণ্য আমদানি বন্ধ রয়েছে। আগামীকাল শুক্রবারও হিলি স্থলবন্দর বন্ধ থাকবে। শনিবার থেকে আমদানি-রপ্তানি শুরু হবে। হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি বদিউজ্জামান জানান, সরকারি ছুটিতে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন টেকপোস্ট দিয়ে ভারতে আটকা পড়া সকল পাসপোর্ট যাত্রী দেশে প্রবেশ করতে পারবেন। Post navigation ইউক্রেনে ইরানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে রাশিয়া! হাতে রণবীরের নাম না লিখে কেন ইংরেজি ‘৮’ লিখলেন আলিয়া