টেস্টের পর টি-টোয়েন্টির রেকর্ডটিও এনামুলের

এনামুলের আগে বাংলাদেশিদের মধ্যে এ রেকর্ড ছিল আবুল হাসানের। ২০১২ সালে ৪টি টি-টোয়েন্টি খেলার পর বাদ পড়েছিলেন এ পেসার, ২০১৮ সালে আফগানিস্তানের বিপক্ষে দেরাদুনে ফিরেছিলেন একটি ম্যাচের জন্য। এর মধ্যে বাংলাদেশের খেলা টি-টোয়েন্টির সংখ্যা ছিল ৫০।

টি-টোয়েন্টিতে ম্যাচের হিসাবে বাংলাদেশের দীর্ঘতম বিরতি

খেলোয়াড় ম্যাচ
এনামুল হক ৭৯
আবুল হাসান ৫০
শফিউল ইসলাম ৩৭
নুরুল হাসান ৩৪
ইমরুল কায়েস ২৭
আল-আমিন হোসেন ২৭

দুটি ম্যাচ খেলার মাঝে দলের সবচেয়ে বেশি ম্যাচ মিস করা—টি-টোয়েন্টিতে এর বিশ্ব রেকর্ডে এনামুল ছুঁয়ে ফেললেন তালিকার তিনে থাকা ইংল্যান্ডের জো ডেনলিকে। ২০১০ সালের ফেব্রুয়ারির পর ডেনলি আরেকটি ম্যাচ খেলেছিলেন ২০১৮ সালের অক্টোবরে। এর মধ্যে ইংল্যান্ড খেলে ফেলেছিল ৭৯টি ম্যাচ।

 

টেস্টে এক ওভারে সর্বোচ্চ রান খরচের রেকর্ড ব্রডের

আরও পড়ুন

টেস্ট দলে ফিরলেন মোস্তাফিজ, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে এনামুল

এনামুল এ সফরেই বাংলাদেশিদের মধ্যে টেস্টে সবচেয়ে লম্বা বিরতির রেকর্ডটি নিজের করে নিয়েছেন। ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত এক মৌসুম কাটানো এনামুলকে প্রথমে রাখা হয়েছিল ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে। এরপর ইয়াসির আলীর চোটে ডেকে পাঠানো হয় টেস্ট দলে, সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্টে মাঠেও নামেন তিনি। তার আগে এনামুলের সর্বশেষ টেস্টটি ছিল ২০১৪ সালে, ওই মাঠেই।

এনামুলের আগে বাংলাদেশিদের মধ্যে টেস্টে রেকর্ডটি ছিল নাজমুল হোসেনের। ২০০৪ সালে অভিষেকের পর এ পেসার নিজের দ্বিতীয় টেস্টটি খেলেছিলেন ২০১১ সালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *