পাকিস্তানের বড় হার, সিরিজ ভাগাভাগি

গলে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে দারুণ এক জয় তুলে নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। ৫০৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে পঞ্চম ও শেষ দিনে পাকিস্তান গুটিয়ে গেছে মাত্র ২৬১ রানে। ফলে ২৪৬ রানের বিশাল জয় পেয়েছে লঙ্কানরা।

দ্বিতীয় ইনিংসে পাক অধিনায়ক বাবর একাই লড়েছেন।

১৪৬ বলে একটি ছক্কা ও ছয়টি চারের সাহায্যে ৮১ রানের ইনিংস খেলেছেন তিনি। ওপেনার ইমাম-উল-হক এক রানের জন্য অর্ধশতক মিস করেছেন। উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকে এসেছে ৩৭ রান। শেষ দিকে ২৫ বলে ২৭ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন ইয়াসির শাহ।

 

ফের ৫ উইকেট শিকার করেছেন শ্রীলঙ্কার নতুন প্রতিভা প্রভাত জয়সুরিয়া। কম যাননি রমেশ মেন্ডিসও, তিনি নিয়েছেন ৪ উইকেট। এই জয়ের ফলে ১-১- এ সমতায় শেষ হলো দুুই ম্যাচের টেস্ট সিরিজ।  ‍

উল্লেখ্য, প্রথম টেস্টে ৪ উইকেটে জিতেছিল পাকিস্তান।

প্রথম ইনিংসে ৩৩ ও দ্বিতীয় ইনিংসে ১০৯ রানের ইনিংস খেলা ধনঞ্জয়া ডি সিলভা ম্যাচসেরা হয়েছেন। আর দুই টেস্টে ১৭ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন প্রভাত জয়সুরিয়া।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের