নারী এশিয়া কাপে বাংলাদেশের দল ঘোষণা

আগামী ১ অক্টোবর থেকে শুরু নারীদের এশিয়া কাপ। এবারের আসরটির আয়োজক বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। পুরো টুর্নামেন্টেই হবে সিলেটে। এই আসরের জন্য বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। দলে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে চার ক্রিকেটারকে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি দল ঘোষণা করেছে।

এবারের আসরে ৭টি দল খেলবে। রাউন্ড রবিন পদ্ধতিতে প্রতিটি দল ৬টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। সেখান থেকে টেবিলের শীর্ষ ৪টি দল খেলবে সেমিফাইনাল। সেমিফাইনাল হবে ১৩ অক্টোবর। শিরোপা নির্ধারণী ম্যাচ হবে ১৫ অক্টোবর। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ উদ্বোধনী দিনে সকাল ৯টায় মাঠে নামবে। প্রতিপক্ষ থাইল্যান্ড। মোট ২৪ ম্যাচের ৯টি হবে সিলেটের আউটার ক্রিকেট স্টেডিয়ামে। বাকি ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

আরব আমিরাতে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে খেলতে গিয়ে অনুশীলনে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন জাহানারা। তার সঙ্গে ফিরেছেন ফারজানা আক্তার পিংকিও। কোভিডে আক্রান্ত হওয়ায় তিনিও খেলতে পারেননি বিশ্বকাপ বাছাই পর্বে। তাদের ছাড়াই অবশ্য আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপ নিশ্চিত করে বাংলাদেশের মেয়েরা। এ দুই তারকার স্থলাভিষিক্ত হওয়া ফারিহা আক্তার তৃষ্ণা ও সোহেলী আক্তারও আছেন স্কোয়াডে।

আরো দেখুন

কার প্রেমে মগ্ন পূজা চেরী!

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী শহরের কোলাহল ছেড়ে সমুদ্রের অপার নীলিমায় হারিয়ে গেছেন। ব্যস্ত

সংঘাত নয়, প্রতিশোধ নয়—ভালোবাসার মধ্য দিয়ে সমাজ গড়তে চাই: রাষ্ট্রপতি

ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন— সংঘাত নয়, সংঘর্ষ নয়,

ইউক্রেন যুদ্ধ থামানোর আভাস দিলেন ট্রাম্প, পাঠাচ্ছেন জামাতা ও দূত

চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ অবসানের পরিকল্পনা নিয়ে মস্কো ও কিয়েভে যাচ্ছেন মার্কিন

বিশ্বজুড়ে বিপর্যয়ের মুখে চ্যাটজিপিটি

বিশ্বজুড়ে বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়ের মুখে পড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটি।

মেসির পর অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার

লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের রেশ কাটতে না কাটতেই এবার অবসরের ঘোষণা দিলেন

ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ২৪ কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ