তুরস্কে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ২৫

তুরস্কের আমাসরায় কয়লাখনিতে বিস্ফোরণে নিহত হয়েছেন অন্তত ২৫ শ্রমিক। এ ঘটনায় আরও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (১৫ অক্টোবর) এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের সময় অন্তত ১১০ জন শ্রমিক খনিতে কাজ করছিলেন। তাদের অধিকাংশই ভূপৃষ্ঠের ৩০০ মিটারেরও বেশি গভীরতায় ছিলেন।

তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাতে বিবিসি জানিয়েছে, উদ্ধারকর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছেন। খনিতে থাকা শ্রমিকদের উদ্ধারে অভিযান চলছে। এখনও খনির ভেতর অর্ধশত শ্রমিক চাপা পড়ে আছেন।

তাদের সবাইকে জীবিত উদ্ধারে সবরকম চেষ্টা করা হবে বলে আশ্বাস দিয়েছেন তুর্কি জ্বালানি ও স্বরাষ্ট্রমন্ত্রী আলী আকবর মেহরাবিয়ান।

তুরস্কের জ্বালানিমন্ত্রী বলেছেন, ফায়ারড্যাম্পের কারণে এ বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিক ইঙ্গিত পাওয়া গেছে।

তবে সংশ্লিষ্টরা প্রাথমিকভাবে ধারণা করছেন, ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক ট্রান্সফরমারের কারণেই এই বিস্ফোরণ।

আরো দেখুন

আমতলীতে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত

আমতলীতে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত আমতলী উপজেলার নুরজাহান ক্লাবে

নড়াইলে দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নড়াইলে দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জহুরুল হক মিলু, নড়াইল “সত্যের পথে অর্ধশত পেরিয়ে” এই

আগামি ৮ই সেপ্টেম্বর বিজেইউসি’র ঢাকা মহানগর দক্ষিণ-উত্তর কমিটির পরিচিতি সভা,

বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)আগামী ৮ই সেপ্টেম্বর ঢাকা মহানগর দক্ষিণ-উত্তর কমিটির পরিচিতি সভা, শপথ

সীমান্তে মাদকের ছড়াছড়ি, প্রতিরোধে করেরহাটে উদয়ন ক্লাবের সচেতনতামূলক র‍্যালি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: একদিকে সীমান্তবর্তী এলাকা, অন্যদিকে মাদকের সহজ প্রবেশপথ—চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাটে মাদক

সালমানের মৃত্যু নিয়ে ২৯ বছর পর নতুন বিতর্ক, যা বললেন শাবনূর

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর তাঁকে ঘিরে নতুন করে ছড়ানো বিভিন্ন

পরীক্ষায় ফেল বা খারাপ করলে হতাশ না হয়ে যা করা উচিৎ…..

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর দেশজুড়ে আনন্দ আর উল্লাসের পাশাপাশি