বিয়ের ৪ মাস না পেরোতেই মা নয়নতারা, তদন্ত প্রতিবেদনে যা জানা গেল

মা হওয়া নিয়ে বিতর্কে জড়িয়েছেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। চলতি বছরের জুনে পরিচালক ভিগনেশের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। চার মাস না ঘুরতেই ৯ অক্টোবর যমজ পুত্রসন্তানের বাবা-মা হন তারা।

অবশ্য কোন সময়ে সন্তান জন্ম দিয়েছেন সে বিবেচনায় নয়, অভিনেত্রী নয়নতারা ফেঁসে গেছেন অন্য কারণে।

ভারতীয় গণমাধ্যম জানায়, সারোগেসি পদ্ধতিতে মা–বাবা হয়েছেন নয়নতারা-ভিগনেশ। আর এই দম্পতি সারোগেসি আইন ভঙ্গ করেছেন কি না, তা জানার জন্য তদন্ত করেছে তামিলনাড়ু রাজ্য সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়।

ভারতে নতুন আইন বলছে, শারীরিকভাবে সন্তান ধারণে অক্ষম নারী ও ৩৫ থেকে ৪৫ বছর বয়সি বিধবা নারী সারোগেসি পদ্ধতিতে মা হতে পারবেন। এছাড়া আর সব নারীর জন্য সারোগেসি পদ্ধতি নিষিদ্ধ।

চলতি বছরের শুরুতেই ভারতে এ আইন চালু হয়েছে।

প্রশ্ন উঠেছে, নয়নতারা কি সন্তান ধারণে অক্ষম? এ তারকা দম্পতি কি সব নিয়ম মেনেই সারোগেসির আশ্রয় নিয়েছেন?

তদন্ত দলকে তারা জানিয়েছেন, সব নিয়ম মেনেই মা-বাবা হয়েছেন।

বুধবার তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে।

প্রতিবেদনও বলছে, এই দম্পতি আইন মেনেই সন্তান জন্ম দিয়েছেন। বিয়ের পাঁচ বছর পার হলেই সারোগেসির আবেদন করা যায়। যিনি সন্তানের জন্ম দেবেন, তাকে হতে হবে নিকটাত্মীয়। এই নিয়ম মেনেই ২০২১ সালে এক নিকটাত্মীয়র সঙ্গে সারোগেসির চুক্তি হয় নয়নতারা ও ভিগনেশের।

তদন্ত কর্মকর্তারা আরও জানিয়েছেন, চলতি বছরের মার্চ মাসে ভারতে বাণিজ্যিকভাবে সারোগেসি নিষিদ্ধের প্রক্রিয়াটি শুরু হয়। আর সে আইন কার্যকর হওয়ার নয়নতারা-ভিগনেশ তাদের সারোগেসি চুক্তি সম্পন্ন করেছিলেন।

তাছাড়া চলতি বছরের জুন বিয়ের আনুষ্ঠানিকতা হলেও ৬ বছর আগেই নাকি বিয়ের নিবন্ধন হয়েছে নয়নতারা-ভিগনেশের। সেই নথি তদন্ত দলকে জমা দিয়েছেন এ তারকা দম্পতি।

আরো দেখুন

কার প্রেমে মগ্ন পূজা চেরী!

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী শহরের কোলাহল ছেড়ে সমুদ্রের অপার নীলিমায় হারিয়ে গেছেন। ব্যস্ত

সংঘাত নয়, প্রতিশোধ নয়—ভালোবাসার মধ্য দিয়ে সমাজ গড়তে চাই: রাষ্ট্রপতি

ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন— সংঘাত নয়, সংঘর্ষ নয়,

ইউক্রেন যুদ্ধ থামানোর আভাস দিলেন ট্রাম্প, পাঠাচ্ছেন জামাতা ও দূত

চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ অবসানের পরিকল্পনা নিয়ে মস্কো ও কিয়েভে যাচ্ছেন মার্কিন

বিশ্বজুড়ে বিপর্যয়ের মুখে চ্যাটজিপিটি

বিশ্বজুড়ে বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়ের মুখে পড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটি।

মেসির পর অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার

লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের রেশ কাটতে না কাটতেই এবার অবসরের ঘোষণা দিলেন

ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ২৪ কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ