জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো নুরতাজের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী

গত ১৯শে মার্চ সন্ধ্যায় রাজধানীর গুলশান ক্লাবে অনুষ্ঠিত হয় জনপ্রিয় ই-কমার্স সাইট নুরতাজ লিমিটেডের পঞ্চম বার্ষিকী উদযাপন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন.সাগুফতা ইয়াসমিন এমিলি, মাননীয় সংসদ সদস্য, মুন্সিগঞ্জ ০২ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রাসেল টি আহমেদ, সভাপতি বেসিস, জনাব ওয়াহিদ শরীফ সভাপতি -বাক্কো জনাব মোঃ সাহাব উদ্দিন শিপন, ভাইস প্রেসিডেন্ট-ইক্যাব মেজর এস এম নুরুজ্জামান এবং জনাব শরীফুল ইসলাম প্রতিষ্ঠাতা এবং এমডি বাংলাদেশ ব্রান্ড ফোরাম, এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব লেঃ কর্নেল খন্দকার আনিসুর রহমান (অবঃ) ইন্জিনিয়ার কাজী ওয়াহিদ, জনাব আক্তার হোসেন মোল্লা, জুয়েল সরকার, নাহিদ খান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১৫০ জনেরও বেশি ই-কমার্স এবং আইটি উদ্যোক্তাগণ।

অনুষ্ঠানে নুরতাজের প্রতিষ্ঠাতা এবং প্রধান নিবার্হী জনাব সেলিম শেখ বলেন, অনেক কঠিন পথ পেরিয়ে নুরতাজ এখন পাঁচ বছরে সফলভাবে পার করেছে। বর্তমান সরকারের বিনিয়োগ বান্ধব নীতিমালা এবং স্থিতিশীল অর্থনীতির কারণে কারণে প্রকৃত ই-কমার্স ব্যবসায়ীগণ টিকে আছেন এবং ভালোভাবে ব্যবসা করতে পারছেন। এসময় তিনি ই-কমার্স ইন্ডাস্ট্রির কিছু বিদ্যমান সমস্যা এবং সমাধানের জন্য ব্যবসায়িক নেতাদের প্রতি এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানের বিশেষ অতিথি এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর সভাপতি জনাব রাসেল টি আহমেদ বলেন, আমরা দেশীয় আইটি উদ্যোগগুলোকে সাধুবাদ জানাই এবং পাশে থাকতে চাই। ই-কমার্সের সম্প্রসারণ এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে বেসিস, ইক্যাব, বাক্কো সহ আইসিটি ডিভিশনের তত্ত্বাবধানে পাঁচটি অ্যাসোসিয়েশন একযোগে কাজ করে যাবে।

এছারাও ই-কমার্স ব্যবসা সম্প্রসারণে বিশেষ ভূমিকা রাখার জন্য কয়েকজন গুণী ব্যক্তি কে বিশেষভাবে পুরস্কৃত করা হয়।

এরপর নৈশ ভোজ এবং জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানে পরিসমাপ্তি হয়।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির