বিচারের জন্য ৩৩ বিক্ষোভকারীকে সেনাবাহিনীর হাতে তুলে দিল পাকিস্তান

শুক্রবার (২৬ মে) পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এ খবর জানিয়েছেন।

ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সামরিক আদালত বা সেনা কর্মকর্তাদের হাতে পাঞ্জাবে মাত্র ১৯ জন এবং খাইবার পাখতুনখাওয়াতে ১৪ জনকে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: সরকারকে ধন্যবাদ, দেশ ছাড়ার পরিকল্পনা নেই: ইমরান খান

তিনি বলেন, এফআইআর-এর থাকা ৪৯৯ জনের মধ্যে মাত্র ছয়জনের আইনি প্রক্রিয়া শেষ হয়েছে। এদের মধ্যে দুজন পাঞ্জাবের ও চারজন খাইবার পাখতুনখাওয়ার। তাদের বিচার সামরিক আদালতে হতে পারে।

মন্ত্রী আরও বলেন, কিন্তু এমন অবস্থা তৈরি করা হয়েছে যেন মনে হচ্ছে তাদের সবাইকে সামরিক আদালতে বিচারের মুখোমুখি করা হচ্ছে।

গত ৯ মে ইসলামাবাদ হাইকোর্ট থেকে গ্রেফতার করা হয় পাকিস্তাননের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ইমরান খানকে। এরপরই গ্রেফতারের প্রতিবাদে দেশজুড়ে শুরু হয় বিক্ষোভ।

প্রথমে শান্তিপূর্ণ থাকলেও পরবর্তীতে পুলিশের বাধার কারণে বিক্ষোভ সহিংস রূপ নেয়। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় অন্তত ৮ বিক্ষোভকারীর মৃত্যু হয়। আহত হয় আরও কয়েক ডজন।

বিক্ষোভকারীরা রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর সদর দফতর ও লাহোরে সেনাবাহিনীর কর্পস কমান্ডারের বাসভবনে হামলা চালায়। এসব ঘটনার পর ১০ মে রাজধানী ইসলামাবাদসহ, পাঞ্জাব, বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে সেনা মোতায়েন করা হয়। পরদিন (১১ মে) এক বিবৃতিতে ৯ মে-কে ‘কালো অধ্যায়’ হিসেবে স্মরণ করার ঘোষণা দেয় পাক সেনাবাহিনী।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের