বিশ্বনাথ(সিলেট)প্রতিনিধি ১৫ ই আগষ্ট বিকাল ৪টায় সিলেটের বিশ্বনাথ উপজেলা দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা এবং সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী কে ফিরিয়ে দেওয়ার দাবী জানান উপস্থিত নেতৃবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ কাওছার খান। বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুজ্জামান, মুহিবুর রহমান মাহবুব, সাইদ আহমদ, লামাকাজি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামাল মেম্বার ,খাজাঞ্চি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গোলাম আকবর, রামপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাজন খান, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সামুল আলী, সদস্য সচিব মিলাদ মিয়া, দৌলতপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শের আলী, দেওকলশ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাধন চন্দ, বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মখবুল হোসেন, ফারুক মিয়া,দেলোয়ার হোসেন শের আলী, হাবিবুর রহমান, আনয়োর মিয়া, শামিম আহমদ প্রমুখ। সভা শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। Post navigation গোবিন্দগঞ্জে জাতীয় শোক দিবস পালিত নারী উদ্যোক্তা এসএস লাক্সারিয়াসের প্রতিষ্ঠা সিমলার সফলতার গল্প