লোহাগড়ায় টিসিবির পণ্য বিক্রি

জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের ৯৮৫ জন উপকারভোগীর মধ্যে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হয়েছে।
আজ রোববার দুপুরে উপজেলার জয়পুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ কার্যক্রম চলে। এর উদ্ধোধন করেন জয়পুর ইউনিয়ন পরিষদের ( ইউপি) চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম সুমন। প্রতিজনকে ৪৭০ টাকায় ২ কেজি সয়বিন তেল, ২ কেজি ডাল ও পাঁচ কেজি চাউল দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ট্যাক অফিসার লোহাগড়া উপসহকারি কৃষি কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, জয়পুর ইউনিয়ন পরিষদ সচিব কাজী রাসেল আহম্মেদ, ডিলার আল মামুন এন্টারপ্রাইজ, ইউপি সদস্য মোঃ আতিয়ার রহমান, মহিলা ইউপি সদস্য শেফালী বেগম ও গ্রাম পুলিশের সদস্যসহ অনেকে প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *