বিএমএসএস পত্নীতলা উপজেলা কমিটি গঠন

পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধি :

রবিউল ইসলামকে সভাপতি ও মোকছেদুল ইসলামকে সম্পাদক করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি পত্নীতলা উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার বদলগাছী উপজেলা ডাকবাংলো মিলনায়তনে সাংবাদিকদের এক মিলনমেলা শেষে ১৩ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির উদ্দেশ্যে সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান বলেন, আশাকরি সকলে সাংবাদিক নির্যাতন ও হামলা-মামলার বিরুদ্ধে আজ থেকে রাজপথে নেমে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে শরিক হবেন। আজ থেকে আমাদের মতো আপনারাও নেতা নন ; সহযোদ্ধা হয়ে কাজ করবেন এবং নির্যাতিত সাংবাদিকদের ছায়াতল হিসেবে সংগঠনের সুনাম সমগ্র বিশ্বে ছড়িয়ে দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *