আব্দুল্লাহ আল নোমান, আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি শাহেদ নুরউদ্দিন আমতলী আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার দুপুরে আইনজীবী সমিতি কার্যালয়ে এ মতবিনিময় সভা হয়।
আমতলী আইনজীবী সমিতির সহ-সভাপতি এ্যাডভোকেট মহসিন সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি শাহেদ নুরউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বরগুনা জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জজ মোঃ মশিউর রহমান খাঁন, অতিরিক্ত জেলা দায়রা জজ মেসবাহ উল হক, চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুব আলম, আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুর রহমান, বরগুনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আখতারুজ্জামান বাহাদুর ও সাধারণ সম্পাদক আতিকুল হক। সভায় বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এমএ কাদের মিয়া ও অ্যাডভোকেট হরিহর চন্দ্র দাস।মতবিনিময় সভার আগে বিচারপতি আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed