সাঙ্গু নদীতে নৌকাডুবি: আরও ২ জনের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার সাঙ্গু নদীতে নৌকাডুবির ঘটনায় আরও দু’জনের মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। শনিবার সকালে রেমাক্রী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আদা ম্রো পাড়ার এলাকায় নদী থেকে লং বে খুমি (৪৫) ও ছাই খুমি (৩০) নামে দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। ভুক্তভোগীরা রেমাক্রী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

গত বুধবার রাতে পাহাড়ি ঢলের পানিতে নৌকাডুবির ঘটনা ঘটে। এতে নৌকায় থাকা ৯ জনের মধ্যে ছয়জন সাঁতারে তীরে উঠতে পারলেও তিনজন নিখোঁজ হন। দুর্গম এলাকা হওয়ায় খবর পেয়ে তাৎক্ষণিক উদ্ধার অভিযানে যেতে পারেনি ফায়ার সার্ভিস। পরদিন উদ্ধার অভিযানে নেমে লং রে খুমি (২১) নামে এক তরুণীর লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। শনিবার দুই লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন থানচি থানার ওসি মো. ইকবাল হোসেন।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির