গাইবান্ধার ৫ আসনের মধ্যে তিনটিতেই নারী প্রার্থী

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ প্রতিনিধিঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া গাইবান্ধার পাঁচটি আসনের মধ্যে তিনটিতে নারী প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। বাকি দু’টি আসনে মনোনয়ন পেয়েছে পুরুষ প্রার্থী।

পুরুষ প্রার্থী হিসেবে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে সাবেক এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান এমপি মাহমুদ হাসান রিপনকে দলীয় মনোনীত প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে।

অপরদিকে মনোনয়ন পাওয়া তিন নারী প্রার্থী হলেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফরুজা বারি, গাইবান্ধা-২ (গাইবান্ধা সদর) আসনে বর্তমান এমপি ও হুইপ মাহাবুব আরা বেগম গিনি, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে কৃষকলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বর্তমান এমপি উম্মে কুলসুম স্মৃতি। এছাড়া নারী ও পুরুষ মিলে দুটি আসনে নতুন মুখ মনোনীত হয়েছেন। তারা হলেন- গাইবান্ধা-১ আসনে মিসেস আফরুজা বারী ও গাইবান্ধা-৪ আসনে আবুল কালাম আজাদ।

এরআগে ২৬ নভেম্বর রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ ঘোষণার মধ্য দিয়ে দলের প্রার্থী-সমর্থকসহ এলাকার সাধারণ মানুষের সব জল্পনা-কল্পনার অবসান ঘটেছে। দলীয় মনোনয়ন ঘোষণা হওয়ায় প্রত্যেকটি আসনে আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ করেছে প্রার্থীর কর্মী সমর্থকরা।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের