স্পিন কোচ ছাড়াই নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ

বাংলাদেশের স্পিন কোচ রঙ্গনা হেরাথের চুক্তির মেয়াদ শেষ হয়েছে গত ৩০ নভেম্বর। সিলেট টেস্ট শেষে নিজ দেশে ফিরে গেছেন লঙ্কান কিংবদন্তি। ঢাকা টেস্টে তাই কোনো অন্তর্বর্তীকালীন স্পিন কোচ রাখেনি বিসিবি। সিরিজের শেষ টেস্টে নিজেদের এত দিনের অভিজ্ঞতার ওপর ভরসা করতে হবে তাইজুলদের।

স্পিন কোচ থাকবে না আসন্ন নিউজিল্যান্ড সফরেও। আগামী ১০ ডিসেম্বর মিরপুরে শেষ হওয়ার কথা টেস্ট, এরপর দু-একদিনের বিরতি নিয়ে বাংলাদেশ দল উড়ে যাবে নিউজিল্যান্ডে। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এই সফরে রাকিবুল হাসান, হাসান মুরাদ ও তানভীর হাসানের মতো তরুণ স্পিনাররা রয়েছেন দলে।

আপাতত কোনো কোচ নিয়োগ দেওয়ার ভাবনা নেই বিসিবির। বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। গণমাধ্যমে বিসিবির এই পরিচালক বলেন, ‘স্পিন কোচ ছাড়াই হয়তো যেতে হবে। ভেতর থেকেই হয়তো কেউ একজন স্পিনের সাপোর্টটা দিবে। সোহেল ইসলাম যাবে না এখানে থাকবে। মূলত টিম ম্যানেজমেন্ট স্পিন কোচের প্রয়োজন মনে করছে না এখন। যদি লাগে তাহলে পরে দেখব এটা।’

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির