গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ প্রতিনিধিঃ আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শহরের ডিবি রোডে ঘন্টাব্যাপি বুধবার এক মানববন্ধন পালন করা হয়। বেসরকারি সংস্থা গণ উন্নয়ন কেন্দ, ব্র্যাক, এসকেএস-ফাউন্ডেশন, ফ্রেন্ডশীপসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন গাইবান্ধা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নার্গিস জাহান, অতিরিক্তি জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) সুশান্ত কুমার মাহাতো, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল আউয়াল, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, উপাধ্যক্ষ জহুরুল কাইয়ুম, গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি কে.এম রেজাউল হক, সাংবাদিক আফতাব হোসেন, আফরোজা লুনা, জয়া প্রসাদ, মোশারফ হোসেন প্রমুখ। Post navigation “বেকুব জামাই ” ও অসহায় মা দুইটি খন্ড নাটকের শুটিং সম্পন্ন। আরও ১০০ ইউএনও বদলির প্রস্তাব কমিশনে