Breaking
Tue. Jul 14th, 2026

৯ মামলায় মির্জা আব্বাসের গ্রেফতার ও জামিন শুনানি বৃহস্পতিবার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে পল্টন ও রমনা থানার পৃথক ৯ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন ও জামিন বিষয়ে শুনানির দিন বৃহস্পতিবার ধার্য করেছেন আদালত।

বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরী এ দিন ধার্য করেন। ২৪ জানুয়ারি মির্জা আব্বাসকে গ্রেফতার দেখানো ও জামিন শুনানির জন্য আবেদন করেন তার আইনজীবী।

গত বছরের ২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে মির্জা আব্বাসের বিরুদ্ধে ১১টি মামলা হয়। এর মধ্যে শাহজাহানপুর থানার নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় ৩১ অক্টোবর তাকে গ্রেফতার করা হয়। এ মামলায় ১ নভেম্বর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়।

তবে পল্টন থানার কনস্টেবল হত্যাসহ পাঁচ মামলা, প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ চার মামলা এবং রেওলয়ে থানার আরেক মামলায় তাকে গ্রেফতার করা হয়নি। এসব মামলায় গ্রেফতার ও জামিন চেয়ে আবেদন করা হয়েছে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *